শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

দিল্লির মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ আগুন, মৃত অন্তত ২৬

ভারতের পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে শুক্রবার সন্ধ্যায় একটি তিনতলা বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লেগেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুনে ঝলসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে অন্তত ৬০ থেকে ৭০ জনকে।

এদিকে আগুনের গ্রাস থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ দিয়েছিলেন অনেকে। তাদের মধ্যে ৪০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন সন্ধ্যায় পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি বাণিজ্যিক বিল্ডিংয়ে আগুন লাগে। বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে ধীরে ধীরে আগুন ছড়াতে শুরু করে। আগুনের লেলিহান শিখায় গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।

শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

কীভাবে আগুন লাগল, তা এখনো স্পষ্ট হয়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। পাশাপাশি ওই বিল্ডিংয়ে অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না, তাও দেখা হবে। তবে আপাতত সকলকে উদ্ধার করাই লক্ষ্য তাদের।

দিল্লির ফায়ার সার্ভিস বিভাগের ডেপুটি প্রধান সুনীল চৌধুরী জানান, যারা বিল্ডিংয়ের ভেতরে এখনো আটকে রয়েছেন, তাদের মধ্যে কয়েকজন ভয়ে প্রাণ বাঁচাতে তিনতলা থেকে ঝাঁপ দেয়। জখম অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আশপাশের এলাকার বাসিন্দাদেরও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সূত্র : আনন্দবাজার

 

সম্পর্কিত খবর