শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

আন্দোলনের নামে নৈরাজ্য করা হলে প্রতিরোধ করা হবে : কাদের

আন্দোলনের নামে কেউ যদি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার এক বিবৃতিতে বিএনপি নেতাদের সরকার পতন আন্দোলনের নামে দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের লাখ লাখ নেতা-কর্মীর আত্মদান ও ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। অতীতের ন্যায় আজও আওয়ামী লীগের কোটি কোটি নেতা-কর্মী শেখ হাসিনার নেতৃত্বে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যে কোওনা ত্যাগ স্বীকার করতে বদ্ধপরিকর। ’

শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক দুরবস্থায় সৃষ্ট সেখানকার নাজুক পরিস্থিতিতেকে পুঁজি করে একটি চিহ্নিত মহল বাংলাদেশে উস্কানিমূলক মিথ্যাচার ও গুজব ছড়িয়ে জনগণের মধ্যে আতঙ্ক-ভীতি সঞ্চারে বিভ্রান্তিকর অপপ্রচারে লিপ্ত রয়েছে বলেও মন্তব্য করেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি বিএনপি ও তাদের দোসরেরা ঘোলা পানিতে মাছ শিকারের যে ষড়যন্ত্র করে যাচ্ছে, তা কখনো সফল হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন দেশ পারিচালিত হবে ততদিন বাংলাদেশের জনগণের জীবন সুরক্ষিত থাকবে এবং বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা আফগানিস্তান হবে না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা বক্তব্য দিচ্ছেন দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বৈরশাসন ও অবৈধ ক্ষমতা দখলের মধ্য দিয়ে যাদের জন্ম তারা তো মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করবেই, এটাই স্বাভাবিক।

সম্পর্কিত খবর