শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

কিছু দিনের মধ্যে সব কিছুর দাম কমে আসবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সৎ ও সততা নিয়ে আগামী দিনে পথ চলতে হবে। নম্র-ভদ্র নেতাকর্মীরা দলের জন্য এগিয়ে আসুন। আওয়ামী লীগের সহযোগী সংগঠন শক্তিশালী করতে হবে। আগামী দিনের নেতৃত্বে প্রমাণিত হবে আসল নেতার পরিচয়।

শুক্রবার পীরগাছা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে বলেন, কিছু দিনের মধ্যে সব কিছুর দাম কমে আসবে। তেল নিয়ে ব্যবসায়ীদের কারসাজি করতে দেওয়া হবে না। আমরা কঠোরভাবে বাজার মনিটরিং করছি।
পীরগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামনিক। প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোশারফ হোসেন লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

সম্মেলনে জাহিদুল ইসলাম জাহিদ সভাপতি ও মো. সুমন ওয়াহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নতুন সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এর আগে উপজেলা ইউপি সদস্য ফোরামের সভাপতি ছিলেন। আর সাধারণ সম্পাদক সুমন ওয়াহিদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান নতুন সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।

সম্পর্কিত খবর