শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

জনসমর্থনহীন আওয়ামী লীগে অস্তিত্বের প্রশ্ন দেখা দিয়েছে : টুকু

‘জনসমর্থনহীন আওয়ামী লীগে অস্তিত্বের প্রশ্ন দেখা দিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

রাজধানীর শেরেবাংলা নগরে আজ বুধবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু এ কথা বলেন। চাঁদপুর জেলা বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে তিনি জিয়াউর রহমানের সমাধিতে জানাতে আসেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। অস্তিত্ব সংকট বিএনপি’র মধ্যে নেই। অস্তিত্বের প্রশ্ন দেখা দিয়েছে আওয়ামী লীগের। কারণ, তাদের জনসমর্থন নেই, তাদের কোনো দল নেই আছে পুলিশ বাহিনী।’

টুকু বলেন, ‘বিগত নির্বাচনের আগে কারও আশ্বাস কিংবা বিশ্বাস করে নয়, ভদ্রতার খাতিরে আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় জোটবদ্ধভাবে অংশ নিয়েছিল বিএনপি। অথচ পরবর্তীকালে আমরা দেখেছি কীভাবে দিনের ভোট রাতে শেষ হয়। কাজেই পুনরাবৃত্তির বিষয় নয়, দেশের নির্বাচন তখনই হবে—যখন জনগণ বিজয় অর্জন করতে পারবে।’

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘শুধু বিএনপি নয়, সরকারবিরোধী অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো যারা আছে, তারাও এ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না।’

নির্বাচনে ইভিএম-এর ব্যবহার নিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘ইভিএমে নির্বাচন সম্ভব হবে কিনা, সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, সেটা কোনো ক্ষমতাসীন দল সিদ্ধান্ত নিতে পারে না। গতবার দিনের ভোট রাতে করেছে এবং আগামী সময়ে ইভিএমের মাধ্যমে দিনে ডিসি অফিসে বসে ৯০ ভাগ ভোট কাস্ট হয়েছে দেখিয়ে ৮০ ভাগ ভোট নিজেদের পক্ষে নিতে ষড়যন্ত্র করা হচ্ছে, যা দেশের জনগণ বোঝে, আমরাও বুঝি। বিএনপি’র বক্তব্য স্পষ্ট, একেবারে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন এ দেশে সুষ্ঠু হবে না।’

বিএনপি’র আন্দোলন প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আন্দোলন করে আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম। সেই হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরায় ফিরে পেতে মানুষের ভোটাধিকার ফিরে পেতে আন্দোলন করব। আমরা এটাও বিশ্বাস করি—বিএনপি নির্বাচনে না গেলে দেশে ও আন্তর্জাতিকভাবে সেই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে, সেটা আমরাও যেমন জানি, ক্ষমতাসীন আওয়ামী লীগও জানে।’

সম্পর্কিত খবর