শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

সমুদ্রপাড়ের ছবিতে নতুন বার্তা দিলেন পরীমণি

ঢালিউডের আলোচিত দম্পতি রাজ-পরী। দুই থেকে তিন হওয়ার অপেক্ষায় সুখের দিন কাটাচ্ছেন তারা। সোশ্যাল মিডিয়ায় তাদের ভালোবাসার নানা মুহূর্ত ভেসে বেড়াচ্ছে। নায়িকা নিজেই সেগুলো অনুরাগীদের দেখার সুযোগ করে দিয়েছেন।

বুধবার (১১ মে) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি নতুন ছবি পোস্ট করেছেন পরীমণি। ছবিগুলো কক্সবাজারে তোলা। নায়িকা তার পোস্টের লোকেশনে সেটি উল্লেখ করেছেন। সাম্পানের পাশে দাঁড়িয়ে তোলা ছবিতে তাদের দু’জনের পরনে একই নকশার শার্ট। সঙ্গে রাজ পরেছেন সাদা প্যান্ট, আর পরীর পরনে হলুদ শর্টস।

ক্যাপশনে লিখেছেন, ‘আমি ভাগ্যবান, জীবন কাটানোর জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পেয়েছি।’ দুই ঘণ্টায় পরীর সেই পোস্টে ৭৩ হাজার নেটজনতা রিয়্যাক্ট দিয়েছেন। তবে কমেন্ট বক্স বন্ধ রেখেছেন নায়িকা।

এর আগে নিজের উন্মুক্ত বেবিবাম্পসহ ছবি পোস্ট করেন পরীমণি। সেখানে দেখা যায়, সমুদ্রপাড়ে রাজ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। সেই পোস্টেও মন্তব্য করার উপায় নেই। কারণ, পরী কমেন্ট অপশন বন্ধ করে রেখেছেন। নেটজনতার বিরূপ মন্তব্য ঠেকাতেই এমন পন্থা বেছে নেন তিনি। তবে তার সেই ছবি নিয়ে নেটমাধ্যমে কম আলোচনা-সমালোচনা হয়নি। কেউ কেউ তার সাহসের প্রশংসা করলেও বেশির ভাগই কড়া সমালোচনা করেছেন।

প্রসঙ্গত, ঈদের আগের দিন (২ মে) কক্সবাজার ঘুরতে যান পরীমণি, শরিফুল রাজ ও নায়িকার নানা। বিয়ের পর এটাই তাদের প্রথম অবকাশযাপন। তাই রাজ-পরীর এই ভ্রমণকে হানিমুন বললেও ভুল হবে না। সেখান থেকে প্রতিদিনই রোম্যান্টিক ছবি শেয়ার করছেন তারা। সঙ্গে জুড়ে দিচ্ছেন ভালোবাসা মাখানো শব্দমালা।

সম্পর্কিত খবর