শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে ধানের জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক আকন্দ (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মে) উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত বারী আকন্দের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় কৃষক মানিক আকন্দ বাড়ির পাশে চাষকৃত বোরো ধানের জমিতে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি সেচ দিতে যান। এ সময় অসতর্কতাবশত ওই বৈদ্যুতিক মোটরের তার জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ৫নং নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরুজ্জামান জাগো নিউজকে বলেন, শুনেছি বাড়ির পাশের বোরো ধানের জমিতে সেচ দিতে গিয়ে মানিক আকন্দ বিদ্যুতায়িত হয়। পরে ঘটনাস্থলেই সে মারা যায়।

এ বিষয়ে ইসলামপুর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মাসুম বলেন, আজ সকালে মানিক আকন্দ অসতর্কতাবশত বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

সম্পর্কিত খবর