শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

পাঁচ কোম্পানির পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের পাঁচ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানগুলো হলো উত্তরা ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড ও বাংলাদেশ ফাইন্যান্স (বিডি ফাইন্যান্স) লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

উত্তরা ব্যাংক: তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ ও পর্যালোচনা করা হবে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। এর মধ্যে ১৪ শতাংশ নগদ ও ১৪ শতাংশ স্টক লভ্যাংশ। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২১ হিসাব বছরে ব্যাংকটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২২১ কোটি ৯৮ লাখ টাকা। যেখানে আগের বছরে সমন্বিত নিট মুনাফা ছিল ২১৪ কোটি ৬৫ লাখ টাকা।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স: তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ ও পর্যালোচনা করা হবে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ২৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ১ টাকা ৬৫ পয়সা।

এশিয়া ইন্স্যুরেন্স: তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ ও পর্যালোচনা করা হবে। এছাড়া একই সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। পাশাপাশি সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

বিডি ফাইন্যান্স: তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ ও পর্যালোচনা করা হবে।

ব্র্যাক ব্যাংক: তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ ও পর্যালোচনা করা হবে। ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডাদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্র্যাক ব্যাংক। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস বা স্টক লভ্যাংশ।

সম্পর্কিত খবর