শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

বারাকা পাওয়ারের তিন পরিচালকের শেয়ার কেনাবেচা সম্পন্ন

পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার কেনাবেচা সম্পন্ন করেছেন পুঁঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের তিন পরিচালক। বিদ্যমান বাজারদরে ডিএসইর মাধ্যমে এসব শেয়ার কেনাবেচা হয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, পূর্ব ঘোষণা অনুযায়ী বারাকা পাওয়ারের অন্যতম পরিচালক মো. আহসানুল কবির ৫ লাখ শেয়ার বিক্রি করেছেন। ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রি করেন তিনি। অন্যদিকে কোম্পানির অন্যতম মনোনীত পরিচালক গোলাম রব্বানী চৌধুরী ৪৮ লাখ ৯৪ হাজার ১২২টি শেয়ার বিক্রি করেছেন। ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে বিক্রি করা এসব শেয়ার কিনে নিয়েছে বিদ্যুৎ খাতের কোম্পানিটির অন্যতম করপোরেট পরিচালক এনআরবি ভেঞ্চারস (প্রা.) লিমিটেড।

২০১১ সালে বারাকাতুল্লাহ ইলেকট্রো ডাইনামিকস লিমিটেড (বিইডিএল) নামে পুঁজিবাজারে আসে বর্তমান বারাকা পাওয়ার। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৬১। এর মধ্যে ৩০ দশমিক শূন্য ৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৭ দশমিক ৯৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪২ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সম্পর্কিত খবর