শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

সিঁথিতে সিঁদুর, ‘খুকু’ কোলে মিথিলার অন্য রূপ

হাতে শাঁখা। সিঁথিতে সিঁদুর। চেহারায় মাতৃত্বের সৌম্যরূপ। ‘খুকু’ কোলে মিথিলার অন্য রূপ দর্শন করল বাংলা সিনেপ্রেমীরা।

সম্প্রতি কলকাতার ‘আয় খুকু আয়’ সিনেমার টাইটেল ট্র্যাকে দুর্দান্ত মাতৃরূপে হাজির হয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা, যার প্রশংসা অন্তর্জালজুড়ে।

হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণের খবর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই প্রথম জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। সিনেমায় দুজন স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। শুধু তা-ই নয়, সিনেমায় কন্যাসন্তানের জননী তিনি।

খবরে প্রকাশ, গ্রামের বাবা-মেয়ের গল্প বলবে ‘আয় খুকু আয়’ সিনেমাটি। সংসারে অভাব। তার মধ্যে সমাজের নানা গঞ্জনা সহ্য করে দায়িত্ব পালনের গল্প উঠে আসবে এ সিনেমায়।

মিথিলার অভিনয় প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, ‘ছোট চরিত্রে হলেও দর্শকের মনে গভীর ছাপ রেখে যাবেন মিথিলা। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। প্রচণ্ড শক্তিশালী অভিনেত্রী। মিথিলা সত্যিই প্রতিভাময়ী।’

এ সিনেমায় আরও অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ, রাহুল দেব বোস প্রমুখ।‘আয় খুকু আয়’ মুক্তি পাবে ২৭ মে।

সম্পর্কিত খবর