শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

স্কুলে রাশিয়ার বোমা হামলায় ৬০ জন নিহত: জেলেনস্কি

পূর্ব ইউক্রেনের একটি স্কুলে রাশিয়ার বাহিনীর বোমা হামলায় ৬০ জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার রাতে দেওয়া এক বার্তায় তিনি একথা জানান।

সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার এই বোমা হামলার পর লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেছিলেন যে, বিলোহোরিভকা এলাকার ওই স্কুলে ৯০ জন আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, রাশিয়ার বিমান থেকে এখানে বোমা ফেলা হয়েছে।

হামলার পরপরই প্রায় ৬০ জনের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছিল ইউক্রেনীয় কর্তৃপক্ষ। নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে রোববার দেওয়া এক বার্তায় লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই জানান, ‘হামলার পর স্কুল ভবনের ধ্বংসস্তূপের নিচে ৬০ জন আটকা পড়েছেন এবং সম্ভবত তাদের সবাই প্রাণ হারিয়েছেন।’

লুহানস্ক অঞ্চলের গভর্নরের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে আলজাজিরা তাৎক্ষণিকভাবে জানালেও প্রেসিডেন্ট জেলেনস্কি পরে ৬০ জন নিহতের কথা জানান।

অবশ্য এই হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। প্রায় আড়াই মাস ধরে চলা এই সামরিক অভিযানে রাশিয়ার হামলায় ইউক্রেনের সামরিক-বেসামরিক বহু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

সম্পর্কিত খবর