শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

দোকানের সুরঙ্গে লুকানো ছিল ১০৫০ লিটার তেল

চট্টগ্রাম নগরের কর্ণফুলী মার্কেটের খাজা স্টোরে বাড়তি লাভের আশায় দোকানের মধ্যেই সুড়ঙ্গ তৈরি করে লুকিয়ে রাখা হয়েছিল ১ হাজার ৫০ লিটার তেল। রোববার বিকেলে প্রতিষ্ঠানটিতে গিয়ে অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য রাখা এসব তেল জব্দ করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একটি টিম। এভাবে তেল মজুত করার দৃশ্য দেখতে পান কর্মকর্তারা।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও নাসরিন আক্তার।

উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নগরের কর্ণফুলী মার্কেটের খাজা স্টোরে অভিযান চালানো হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা বিষয়টি আমাদের কাছে স্বীকারও করেছেন। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সতর্কও করা হয়েছে। জব্দ করা তেল আমরা তাৎক্ষণিকভাবে আশপাশের দোকানে বিক্রির জন্য বিতরণ করে দিয়েছি। এভাবে অবৈধভাবে তেল মজুতকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে এপিবিএন এর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর