শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

সোনালী পেপারের রাইট শেয়ারে আবেদন শুরু ৭ জুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার খাতের কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের রাইট শেয়ারে আবেদন শুরু হবে আগামী ৭ জুন। যা চলবে ২৮ জুন পর্যন্ত। এজন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২০ এপ্রিল বিএসইসির ৮২১তম সভায় কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনালী পেপারের ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৭২৯টি রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রতিটি ১০ টাকা অভিহিত মূলের উল্লেখিত শেয়ারের বিপরীতে কোম্পানিটি ১০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৯০ টাকা উত্তোলন করবে। ১: ২ আনুপাতিক হারে এ শেয়ার ইস্যু করা হবে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি সাধারণ শেয়ার পাবেন। কোম্পানিটি উত্তোলিত অর্থ দিয়ে যন্ত্রপাতি কিনবে। সোনালী পেপারের এ রাইট শেয়ারে ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, কোম্পানিটি আগামী পাঁচ বছর কোনো বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াতে পারবে না। এছাড়া তিন বছর কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার লকইন থাকবে।

সম্পর্কিত খবর