শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

চলতি সপ্তাহে তিন কোম্পানির এজিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের তিন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১২ মে অনুষ্ঠিত হবে। কোম্পানি তিনটি হলো প্রাইম ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড ও লিন্ডে বাংলাদেশ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাইম ব্যাংক: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশসহ সর্বশেষ হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় অনুমোদনের জন্য আগামী ১২ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকটির এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১৯ এপ্রিল।

আইএফআইসি ব্যাংক: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে আইএফআইসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। প্রতি ১০০টি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের ৫টি করে বোনাস শেয়ার দেয়ার সুপারিশ করা হয়েছে। ঘোষিত এ স্টক লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ১২ মে বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম করবে ব্যাংকটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১২ এপ্রিল।

লিন্ডে বাংলাদেশ: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে লিন্ডে বাংলাদেশ। কোম্পানিটির শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা অনুসারে প্রত্যেক শেয়ারের বিপরীতে ৫৫ টাকা করে নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে কোম্পানিটি ১২ মে বেলা ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে এজিএম আহ্বান করেছে। এ-সংক্রান্ত কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ৩১ মার্চ।

সম্পর্কিত খবর