শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

হাসপাতালে ভর্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা ভালো নেই। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে হঠাৎ করেই শরীর খারাপ হয় তার। বর্তমানে আলিপুরের একটি বেসরকারি হাসপাতাল ভর্তি আছেন তিনি।

জানা গেছে, মাধবী মুখোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আপাতত তিনি মেডিসিন বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।

দীর্ঘদিন ধরেই অ্যামোনিয়া ও রক্তস্বল্পতার সমস্যায় ভুগছিলেন গুণী এই অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, তার রক্তে শর্করার মাত্রা নিয়েও সমস্যা রয়েছে। এছাড়া আরও কিছু শারীরিক জটিলতাও রয়েছে।

অভিনেত্রীর মেয়ে মিমি ভট্টাচার্য জানান, ‘করোনার কারণে দীর্ঘদিন মাকে হাসপাতালে চেকআপ করানো হয়নি। ফলে জটিলতা তৈরি হয়েছিল। আপাতত মা সুস্থ আছেন। ডাক্তার বলেছে চিন্তার কারণ নেই।’

প্রসঙ্গত, দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বাংলা সিনেমায় কাজ করেছেন মাধবী মুখোপাধ্যায়। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘২২শে শ্রাবণ’, ‘সুবর্ণরেখা’, ‘মহানগর’, ‘কাপুরুষ’, ‘শঙ্খবেলা’ ইত্যাদি। তিনি ঋত্বিক ঘটক, তপন সিনহা, সত্যজিৎ রায়ের মতো কিংবদন্তি পরিচালকের সঙ্গে কাজ করেছেন।

সম্পর্কিত খবর