শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

‘ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে এখন কথা নয়, ব্যবস্থা গ্রহণের সময়’

ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির বিরুদ্ধে জবাবদিহি ও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম আসাদ আহমেদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

করিম আসাদ বলেন, ‘এখন একদম কথা বলার সময় নয়, এটি ব্যবস্থা গ্রহণের সময়। আন্তর্জাতিক আইন নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকতে পারে না।’

করিম আসাদ আরও জানান, এ পরিস্থিতিতে সুরক্ষার জন্য তৎপরতার সঙ্গে এগিয়ে যেতে যেতে হবে এবং জবাবদিহির জন্য জোর দিতে হবে। তিনি আরও জানান, তিনি রাশিয়া বা ইউক্রেনের পক্ষে বা বিপক্ষে নন।

আসাদ বলেন, ‘আমরা আইনের পক্ষে—যেটি মানবতার পক্ষে, মানবতা রক্ষার পক্ষে।’

আইসিসি’র প্রধান প্রসিকিউটর আরও বলেন, ‘আমাদের লজ্জা পাওয়া উচিত যে, ২০২০ সালে এসেও আমরা বিশ্বের অনেক জায়গায় সহিংসতা দেখতে পাচ্ছি—যা গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের কারণ হতে পারে।’

সম্পর্কিত খবর