শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রিফাত(১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উত্তর ছিপান গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ।

নিহতের স্বজন জানান, রিফাত সকালে বাড়ি থেকে পৌর শহরে যাওয়ার পথে গফরগাঁও টু হোসেনপুর মহাসড়কে উথুরী শিববাড়ি বাজার সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পরিস্থিতির অবনতি হলে স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে।

সম্পর্কিত খবর