শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

প্রথমবারের মতো মানবদেহে বার্ড-ফ্লু সংক্রমণের দাবি

মানবদেহে প্রথমবারের মতো বার্ড-ফ্লু (এইচ-৩ এন-৮) সংক্রমণ ধরা পড়ার দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। চার বছরের এক শিশুর শরীরে এই সংক্রমণটি ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে।

তবে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, বার্ড ফ্লুর এই ধরনটির মানুষের মধ্যে ব্যাপকভাবে সংক্রমণের ঝুঁকি কম। বার্ড-ফ্লুর এ ধরনটি ২০০২ সালে প্রথম উত্তর আমেরিকায় হাঁসের মধ্যে দেখা যায়। এটি ঘোড়া, কুকুর ও সীলকে সংক্রমণ করতে দেখা গেলেও মানুষের মধ্যে আগে কখনও দেখা যায়নি। খবর এনডিটিভির।

চীনের স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার এ বিষয়ে জানায়, হেনান প্রদেশে বসবাসকারী চার বছর বয়সি এক ছেলে শিশু চলতি মাসের শুরুতে জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে পরীক্ষায় এই স্ট্রেনের সংক্রমণের বিষয়টি জানা যায়।

শিশুটির পরিবার তাদের বাড়িতে মুরগি পালন করত এবং তারা বন্য হাঁসের জনবহুল এক এলাকায় বসবাস করত। শিশুটি সরাসরি পাখি দ্বারা সংক্রমিত হয়েছে। আর এ স্ট্রেনটির কার্যকরভাবে মানুষকে সংক্রামিত করার ক্ষমতা পাওয়া যায়নি বলেও দাবি করেন বিজ্ঞানীরা।

এ ছাড়া শিশুটির সংস্পর্শে আসা লোকজনের পরীক্ষা করে তাদের মধ্যে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি বলেও দাবি চীনের স্বাস্থ্য কমিশনের।

সম্পর্কিত খবর