বিএমডব্লিউ গাড়ি কিনতে ঋণ দিচ্ছে আইপিডিসি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর এক্সিকিউটিভ মোটরস লিমিটেডের গ্রাহকের জন্য আকর্ষণীয় কিছু অটো লোন অফার নিয়ে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। শোরুমটি থেকে বিএমডব্লিউ গাড়ি কিনলে গ্রাহক এ অফারগুলো পাবেন। এ অফারে এক্সিকিউটিভ মোটরস থেকে বিএমডব্লিউ কিনলে গ্রাহক পাবেন ছয় বছরের কিস্তি সুবিধাসহ ৮৫ শতাংশ পর্যন্ত লোন কাভারেজ সুবিধা। এছাড়া বিএমডব্লিউ ক্রয়ে লোন প্রসেসিং ফিতে গ্রাহকদের ২৫ শতাংশ ছাড় দিচ্ছে আইপিডিসি। গ্রাহক আগামী ৩১ মে পর্যন্ত এ সেবা সুবিধা উপভোগ করতে পারবেন।

 

সম্পর্কিত খবর