ভ্যাট নিয়ে উইয়ের ভার্চুয়াল কর্মশালা

ভ্যাট বিষয়ে ভার্চুয়াল মাধ্যমে সম্প্রতি এক কর্মশালার আয়োজন করে উইমেন্স অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)। ‘সঠিক ভ্যাট ব্যবস্থাপনায় দ্রব্যমূল্য হ্রাস সম্ভব’ শীর্ষক এ কর্মশালায় মূল আলোচক ছিলেন দ্য রিয়েল কনসালটেশনের ফাউন্ডার ও লিড কনসালট্যান্ট মো. আলিমুজ্জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উই সভাপতি নাসিমা আক্তার নিশাসহ সংগঠনের নারী উদ্যোক্তারা।

কর্মশালায় দ্রব্যমূল্যের ওপর ভ্যাট কীভাবে প্রভাব বিস্তার করে ও কীভাবে দক্ষতার সঙ্গে ভ্যাট দিলে দ্রব্যমূল্য কমে আসবে—সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। কখন ভ্যাট দিতে হবে, আর কখন দিতে হবে না, নারী উদ্যোক্তা হিসেবে ভ্যাট আইনের প্রাপ্ত সুবিধাগুলো কীভাবে গ্রহণ করতে হবে—এসব বিষয়সহ ভ্যাটের আরো প্রয়োজনীয় দিক নিয়ে আলোচনা করা হয়।

ভ্যাট কোনো ভীতির বিষয় নয় উল্লেখ করে আয়োজকরা বলছেন, এ কর্মশালার মাধ্যমে নারী উদ্যোক্তাদের মধ্যে থেকে ভ্যাট ভীতি ও ভ্যাট নিয়ে বিভ্রান্তি দূর হবে। এখন থেকে তাদের ভ্যাট নিজেই দিতে পারবেন।

সম্পর্কিত খবর