শিরোনাম
icon সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল icon এলএনজি চালু, বাড়ল গ্যাস সরবরাহ icon ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত icon ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি icon ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নারীরাও অপরিহার্য: শামা ওবায়েদ icon হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ icon প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫ icon ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী icon সবজির বাজারে স্বস্তি, চড়া মাছ-মাংস icon ডিএসইর বাজার মূলধনে বড় পতন icon ব্যাডটাচের অভিযোগে আলোচনায় প্রভা icon ফলের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই ক্রেতাদের icon জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬
down of head

নিউমার্কেট-ঢাকা কলেজ সংঘর্ষ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

‘বিএনপি মনে করে সরকারের সীমাহীন দুর্নীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সর্বক্ষেত্রে ব্যর্থ। তার বিরুদ্ধে যখন জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠছে, তখন জনগণের দৃষ্টি ভিন্নদিকে প্রবাহিত করার জন্য সরকার উদ্দেশ্যমূলকভাবেই নিউমার্কেটে ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষের ঘটনায় বিএনপিকে জড়াচ্ছে।’ শনিবার (২৩ এপ্রিল) গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘নিউমার্কেটের সন্ত্রাসী সংঘর্ষ পুলিশের ভূমিকা এবং পরবর্তীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার ও মামলা দায়ের আবারও প্রমাণ করল আওয়ামী লীগ সরকার ভয় দেখিয়ে নির্যাতন করে হত্যা করে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। সরকার পূর্বের মতোই মামলার বেড়াজালে বিএনপির নেতাকর্মীদের বন্দি করার চক্রান্ত করছে। মামলা, গ্রেপ্তার, গুম, খুন, হত্যা এই সরকারের প্রধান অস্ত্র, যা দিয়ে বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করছে। বর্তমান অনির্বাচিত আওয়ামী লীগ সরকার গত এক যুগ ধরে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের সব যন্ত্র ব্যবহার করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের জীবনের কোনো নিরাপত্তা নেই, ব্যবসার কোনো পরিবেশ নেই, বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকরণ করা হয়েছে, মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, সংবিধান লংঘন করে একের পর এক নিবর্তনমূলক আইন প্রণয়ন করে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। টানা দুই দিন নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুজন নিহত ও সাংবাদিকসহ অনেকে আহত হওয়ার ঘটনায় বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন ও বিক্ষুব্ধ। এই ঘটনা প্রমাণ করেছে যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। পুলিশের উপস্থিতির মধ্যে ভয়াবহ হামলা পাল্টা হামলা মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হেলমেট পরিহিত সন্ত্রাসী পিটিয়ে মানুষ মারছে অথচ পুলিশের নিষ্ক্রিয়তা জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে।’

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিএনপি নেতাকে গ্রেপ্তার ও ২৪ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার নাম উল্লেখ করে প্রায় ১২শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করায় বিএনপির তীব্র প্রতিবাদ ও প্রকাশ করছে। বিএনপি মনে করে এই অবৈধ সরকার পুনরায় তাদের পুরোনো খেলায় মেতে উঠেছে। টানা দুই দিন সংঘর্ষ বন্ধ করতে না পারায় পুলিশের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে সকল জনগণ দায়ী করছে সেই সময় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে নিরপরাধ বিএনপি নেতা মকবুলকে গ্রেপ্তার ও অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করে পুলিশ নিজেদের ব্যর্থতা ও আওয়ামী সন্ত্রাসীদের আড়াল করার প্রচেষ্টা।

সম্পর্কিত খবর