শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

ইন্ট্রাকোর সব শেয়ার বিক্রি করবে প্লেসমেন্টহোল্ডার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের অন্যতম প্লেসমেন্টহোল্ডার ইন্ট্রাকো সিএনজি লিমিটেড তার কাছে থাকা কোম্পানিটির সব শেয়ার বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির হাতে বর্তমানে ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৪২ লাখ ৯৮ হাজার ১৫৮টি শেয়ার রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল/ব্লক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রি করবে প্রতিষ্ঠানটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

মোহাম্মদ রিয়াদ আলী ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের উদ্যোক্তা পরিচালক। এছাড়া মনোয়ারা হাকিম আলী ও মোহাম্মদ ইরাদ আলী কোম্পানিটির উদ্যোক্তা। একই সঙ্গে মনোয়ারা হাকিম আলী, মোহাম্মদ রিয়াদ আলী ও মোহাম্মদ ইরাদ আলী যথাক্রমে ইন্ট্রাকো সিএনজি লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের দায়িত্বে রয়েছেন।

২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ৯৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার। রিজার্ভে রয়েছে ১২ কোটি ৪৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৭৫০টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩০ দশমিক ৬৬ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ২৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫২ দশমিক ১১ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে বৃহস্পতিবার ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২১ টাকা ২০ পয়সা। গত এক বছরে এ শেয়ারের দর ১৫ টাকা থেকে ২৭ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৯ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ২১ পয়সা। আগের হিসাব বছরেও যা একই ছিল। ৩১ ডিসেম্বর, ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৮৪ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডাররা পেয়েছেন ২ শতাংশ নগদ লভ্যাংশ। আর সব ধরনের শেয়ারহোল্ডার পেয়েছেন ৮ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৮১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫২ পয়সা। ৩০ জুন, ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ১৭ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ২৮ পয়সা।

এর আগে ২০২০ হিসাব বছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক ছাড়া সাধারণ শেয়ারহোল্ডাররা পেয়েছেন ৫ শতাংশ নগদ লভ্যাংশ। আর সব ধরনের শেয়ারহোল্ডার পেয়েছেন ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তার আগের হিসাব বছরে ৫ শতাংশ নগদের পাশাপাশি একই হারে স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

সম্পর্কিত খবর