শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে থেমে থেমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে মহাসড়কের চান্দিনার অংশে সড়কের দুই পাশে এ যানজটের সৃষ্টি হয়।

সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের নিমসার থেকে চান্দিনার ইলিয়টগঞ্জ পর্যন্ত থেমে থেমে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সাধারণ যাত্রীরা।

কুমিল্লা পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশ সুপার একেএম রহমতুল্লা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৪টায় চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান সড়কের উপর উল্টে গিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, কাভার্ডভ্যানটি মালবাহী হওয়ায় সকাল সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে এক লেনে গাড়ি চলাচলের কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

কিবরিয়া নামের এক সংবাদ কর্মী বলেন, ‘সকাল সাড়ে ৮টায় কুমিল্লা থেকে ঢাকা উদ্দেশ্যে গাড়িতে উঠেছি। সাড়ে ১০টায় চান্দিনায় জ্যামে আটকে আছি। আড়াই ঘন্টায় মাত্র ৩০ কিলোমিটার আসলাম। অথচ অন্যান্য সময় ঢাকা পৌঁছাতে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা।

পুলিশ আরও জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

 

 

সম্পর্কিত খবর