শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

আরো দুটি পাটকলের ইজারা কার্যক্রম চলছে —বস্ত্র ও পাটমন্ত্রী

গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় ২০২০ সালের মাঝামাঝি রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ ঘোষণা করা হয়। এরপর বেসরকারি পর্যায়ে ইজারার মাধ্যমে বন্ধ এসব পাটকল চালুর পরিকল্পনা নেয়া হয়। এর মধ্যে নরসিংদীর বাংলাদেশ জুট মিলস ও চট্টগ্রামের কেএফডি জুট মিলস এরই মধ্যে ভাড়াভিত্তিক ইজারা দেয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক। এছাড়া খুলনার ক্রিসেন্ট জুট মিলস ও চট্টগ্রামের হাফিজ জুট মিলস নামে আরো দুটি পাটকলের ইজারা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

গতকাল দুপুরে নরসিংদীর পলাশে বাংলাদেশ জুট মিলসের উৎপাদন কার্যক্রম পরিদর্শনকালে এসব তথ্য জানান মন্ত্রী। এ সময় বস্ত্র ও পাটসচিব মো. আব্দুর রউফ ও নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বস্ত্র ও পাটমন্ত্রী জানান, ১৩টি মিলের ইজারা দেয়ার জন্য দ্বিতীয় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ১৮টি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে ৫৩টি প্রস্তাব পাওয়া গেছে। এরই মধ্যে প্রস্তাব মূল্যায়ন কমিটি প্রতিবেদন বিজেএমসিতে জমা দিয়েছে। এ পর্যায়ে আরো কয়েকটি মিল ভাড়াভিত্তিক লিজ দেয়া সম্ভব হলে নতুন করে অনেকের কর্মসংস্থানের সুযোগ হবে। এক্ষেত্রে অবসায়নকৃত শ্রমিকরা অগ্রাধিকার পাবেন।

উল্লেখ্য, সরকারি সিদ্ধান্তে পাটকলগুলোর বিরাজমান পরিস্থিতির স্থায়ী সমাধান ও পাট খাত পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ২০২০ সালের ১ জুলাই থেকে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। সব স্থায়ী শ্রমিকের গ্রাচুইটি, পিএফ, ছুটি নগদায়নসহ সমুদয় পাওনা গোল্ডেন হ্যান্ডশেক সুবিধার মাধ্যমে প্রায় ৩ হাজার ৫৬৩ কোটি টাকা পরিশোধ করা হয়।

সম্পর্কিত খবর