শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

বেগুনের কেজি ১০০ টাকা!

দেশে রমজান এলে অন্যান্য সবজির চেয়ে কদর বাড়ের বেগুনের। সেই সঙ্গে বাড়ে এর দাম। শনিবার যে বেগুন ৫০ টাকা ছিল তা সোমবার ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। অনেক বাজারে আবার বেগুন সংকটও রয়েছে। সোমবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র পাওয়া যায়।

বাড্ডায় কাঁচাবাজারে দেখা গেছে, সব জাতের বেগুন প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। রমজান আসলে বেগুনের চাহিদা বেশি থাকায় ব্যবসায়ীরা একেক বাজারে একেক রকম দাম রাখছে বলে ক্রেতারা জানান।

মিশু রহমান বলেন, একদিনের মধ্যে বেগুনের দাম এত বেড়ে যাবে তা ভাবতে পারেনি। রমজান আসলে ইফতারে বেগুনির পরিবারের সবার কাছে খুব প্রিয় একটি খাবার। তাই এখন ১০০ টাকা কেজি ধরে বাধ্য হয়ে কিনতে হচ্ছে।

এ বাজারের এক ব্যবসায়ী মো. সাগর দেশ রূপান্তরকে বলেন, কী আর করব বলেন, সব কিছুই বাড়তি দামে কিনতে হচ্ছে। তা ছাড়া বেগুনের চাহিদা বাড়ায় ঠিকঠাক মতো পাইকারি বাজার থেকে আনা যাচ্ছে না। তারপর আবার কাঁচামাল একদিনের বেশি থাকলে নষ্ট হয়ে যায়। তাই বাজারে দাম কিছুটা বেশি।

যদিও কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, পাইকারি বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

নাম প্রকাশে অনিচ্ছুক মিরপুর কাঁচাবাজরের এক ব্যবসায়ী জানান, ‘রমজানের শুরুতে প্রতি বছর এ সময় সবজির দাম বাড়ে। এটা কোনো সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে। এখন সব পণ্যের দামই অস্বাভাবিক। বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে প্রতি কেজিতে এখন ৩০-৫০ টাকা বেড়েছে।’

সম্পর্কিত খবর