শিরোনাম
icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১
down of head

২৮ টাকা দরে পেঁয়াজ কিনেছেন বাণিজ্যমন্ত্রী!

ব্রাজিল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ অনেক দেশে ভোজ্যতেলের দাম না কমলে বাংলাদেশেও কমবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে তিনি বলেন, মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোয় তেলের দাম কমেছে। পেঁয়াজের দামও কম।

আজ সোমবার দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত টাস্কফোর্স কমিটির প্রথম বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘বাসার জন্য আমি ২৮ টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনেছি।’

গত ২৮ মার্চ বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের নেতৃত্বে ১৭ সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করে বাণিজ্য মন্ত্রণালয়। আজ অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রসচিব, খাদ্যসচিব, কৃষিসচিবসহ প্রতিযোগিতা কমিশন, টিসিবি, এফবিসিসিআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের নিম্ন আয়ের এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে। আমদানি পণ্যের দ্রুত খালাস ও শুল্কায়ন এবং দ্রুত পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ভোজ্যতেলের ওপর ভ্যাট প্রত্যাহারের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে। দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত আছে। অন্য পণ্যের মজুত স্থিতিশীল, বাজারে পণ্যের ঘাটতি নেই।

সম্পর্কিত খবর