শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

প্রথম রোজার দিনে গ্যাস সংকট, রাজধানীবাসীর ক্ষোভ

পবিত্র রমজান মাসের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দেয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী।

রবিবার রাজধানীর ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, পল্লবী, রামপুরাসহ বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দেয়।

ইফতারের আগ মুহূর্তে এ রকম সংকট দেখা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। সারাদিন রোজা রাখার পর পরিবারের সদস্যদের জন্য ইফতার তৈরি করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকেই।

এদিকে এসব এলাকায় হোটেল ও ইফতারের দোকানগুলোতে তীব্র ভিড় দেখা গেছে ক্রেতাদের। অনেক ক্রেতাকেই ইফতার না কিনেই বাড়ি ফিরতে দেখা গেছে। কেউ কেউ বাসায় থাকা কেরোসিনের স্টোভে ভরসা করছেন।

ভুক্তভোগীরা জানান, পূর্ব ঘোষণা ছাড়াই রমজানের প্রথম দিনে এভাবে গ্যাস না থাকায় আমাদের বিপাকে পড়তে হয়েছে। এটা রমজানের প্রথম দিনে কোনো মতেই কাম্য নয়।

মোহাম্মদপুরের বাসিন্দা ফেরদৌসি বলেন, সকাল থেকে কোনো রান্নাবান্না করা সম্ভব হয়নি। প্রথম রোজায় বাইরের খাবার কিনে খেতে হবে।

মিরপুরের কাজিপাড়ার সুলতানা মাহমুদ বলেন, সকাল থেকে গ্যাসের সংকটে নিভু নিভু করে চুলা জ্বলছে। কোনো কিছুই করা যাচ্ছে না।

রমজানে এ রকম পরিস্থিতি হবে চিন্তাও করা যায় না। বাধ্য হয়ে স্টোভে রান্না করতে হয়েছে।
ধানমন্ডির গ্রিন রোড এলাকায় দুপুরের আগে থেকেই গ্যাস সংকট চলছে। ইফতারের সময় হয়ে হলেও সিদ্ধেশ্বরীতে এখনো চুলা জ্বলছে না বলে খবর পাওয়া যাচ্ছে।

সম্পর্কিত খবর