শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

পাঁচ কার্যদিবসে ৩৬৬ কোটি টাকার লেনদেন ফরচুন সুজের

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে প্রায় ৪ হাজার ৬৮৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৪ দশমিক ২১ শতাংশ বা প্রায় ১ হাজার ৬০২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল ১০ কোম্পানির দখলে। এ ১০ কোম্পানির মধ্যে ৭ দশমিক ৮১ শতাংশ বা প্রায় ৩৬৬ কোটি টাকা লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে ফরচুন সুজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ফরচুন সুজের মোট ৩৬৫ কোটি ৯৭ লাখ ২৩ হাজার টাকার ২ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৪টি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির এ লেনদেন আগের সপ্তাহের চেয়ে ১২ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের মোট ২৬২ কোটি ৩১ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ১ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ৭৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৬০ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন কমেছে ২ দশমিক ৮৬ শতাংশ।

মোট লেনদেনের ৪ দশমিক শূন্য ৬ শতাংশ নিয়ে গত সপ্তাহের লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। আগের সপ্তাহের তুলনায় শেয়ারটির লেনদেন কমেছে শূন্য দশমিক ৭২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৫০ লাখ ১ হাজার ৩২৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯০ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা।

 

সম্পর্কিত খবর