শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

সূচকের উত্থানে শুরু রমজানের লেনদেন

পবিত্র রমজান মাসের প্রথম দিন পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়। বস্ত্র ও ওষুধ খাতের শেয়ার বৃদ্ধিকে কেন্দ্র করে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

তাতে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ১০ পয়েন্ট। সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও লেনদেনে ধীরগতি দেখা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, রোববার সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত সময়ে ডিএসইতে ৩২৭টি প্রতিষ্ঠানের মোট ২ কোটি ৯০ লাখ ৪ হাজার টাকার ৫২৯টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৭৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ৩ দশমিক ৯৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে বেড়ে ১১ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ১০৪ কোটি ২৯ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৭৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৫৪ লাখ ৬৬ হাজার ৭৭ টাকার শেয়ার। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে ৮টির। অপরিবর্তিত রয়েছে ৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

 

সম্পর্কিত খবর