শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

নজরদারিতে থাকবে ইফতারি বাজার

পবিত্র রমজান মাসে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ এবং নকল ও নিম্নমানের পণ্য বিক্রি বন্ধে বিশেষ অভিযান চালাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিশেষ করে ইফতারি পণ্যের বাজারে নজরদারি করা হবে। আজ রবিবার থেকে অতিরিক্ত ভ্রাম্যমাণ আদালত থাকবে বাজারে। শনিবার বিএসটিআইর কার্যক্রমবিষয়ক এক সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব কথা জানান।

শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এই সভায় মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে পণ্যের সঠিক ওজন ও পরিমাপ কারচুপি রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযান চালাবেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ অভিযান স্বাভাবিক কার্যদিবসের পাশাপাশি ছুটির দিনও পরিচালনা করা হবে।

ঢাকা মহানগরীর পাশ্ববর্তী জেলা ও উপজেলায় এসব অভিযান চলবে। বিশেষ করে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, সাভার, কেরাণীগঞ্জ ও ভৈরব এলাকায়। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই’র সকল বিভাগীয় ও জেলা কার্যালয়কে প্রতিদিন মোবাইল কোর্ট ও নজরদারি বাড়াতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

শিল্পমন্ত্রী বলেন, রমজান মাসে জনগণকে মানসম্মত পণ্য কেনা, নকল ও নিম্নমানের পণ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার চালানো হচ্ছে। এছাড়া এ মাসে মানসম্মত খাদ্য ও পানীয় বিশেষ করে মুড়ি, খেজুর, সফট ড্রিংকস পাউডার, কার্বোনেটেড বেভারেজ, ফ্রুট সিরাপ, ফ্রুট ড্রিংকস, ভোজ্যতেল, সরিষার তেল, ঘি, পাস্তুরিত দুধ, নুডুলস, ইনস্ট্যান্ট নুডুলস, লাচ্ছা সেমাই, সেমাই, পানি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট এবং ইফতার সামগ্রী বেচা ও বিতরণের উপর বিএসটিআই নজরদারি জোরদার করবে।

 

সম্পর্কিত খবর