শিরোনাম
icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

স্মিথের থাপ্পড়কাণ্ড নিয়ে যা বললেন সালমান

অস্কারের মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রককে সজোরে চড় মেরেছেন অভিনেতা উইল স্মিথ। এ ঘটনা নিয়ে তোলপাড় চলছে বিশ্বজুড়ে। গোটা বিশ্ব যেন দুইভাগে ভাগ হয়ে গেছে। কেউ নিয়েছেন স্মিথের পক্ষ, আবার কেউ রকের পক্ষ। এবার এ নিয়ে মুখ খুললেন সালমান খান।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার আইফা অ্যাওয়ার্ডের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সালমান। ওই অনুষ্ঠানে বলিউড সুপারস্টারকে জিজ্ঞেস করা হয় কোনো অনুষ্ঠানের সঞ্চালককে কী তার করা রসিকতা নিয়ে সতর্ক থাকা উচিত? কারো নাম সরাসরি উল্লেখ না করে সালমান বলেন, ‘একজন সঞ্চালক হিসেবে আপনাকে অবশ্যই সংবেদনশীল হতে হবে। মঞ্চে দাঁড়িয়ে করা রসিকতা নিয়ে সতর্ক থাকা উচিত। রসিকতার মাত্রাজ্ঞান অবশ্যই থাকা উচিত।’

অভিনেতা আরও বলেন, ‘আমি বিগ বস, দশ কা দম এবং অনেক লাইভ শো সঞ্চালনা করেছি স্টেজে দাঁড়িয়ে। বিগ বস সঞ্চালনার সময় এক প্রতিযোগীর কাজে রেগে গিয়েছিলাম। শোতেই তাকে সেটা বলেছি। তবে আমি জানি যে এর একটা সীমা আছে। সীমা অতিক্রম করা যায় না।’

সালমানের সুরেই কথা বলেছেন বরুণ ধাওয়ান ও মনিষ পালও। বরুণ বলেন, ‘রসিকতা চটুল হলে অনেকে অপমানিত বোধ করতে পারে। তাই সঞ্চালককে এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে।’

৯৪তম অস্কার পুরস্কার অনুষ্ঠানে অভিনেতা উইল স্মিথ চড় মারলেন মঞ্চে উপস্থিত মার্কিন কমেডিয়ান ক্রিস রককে। এর পর নিজের আসনে ফিরে এসে রককে গালাগালও করেন। এর পর থেকেই স্ত্রীর অপমানের প্রতিশোধ নিতে উইল স্মিথের চড় মারা নিয়ে তর্কবিতর্ক চলছে পুরো বিশ্বে।

সম্পর্কিত খবর