শিরোনাম
icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

যুক্তরাষ্ট্রের নায়িকাকে নিয়ে নতুন সিনেমায় শাকিব খান

ঢাকাই সিনেমার পোস্টারবয় শাকিব খান গত ছয় মাস ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। আজ এ নায়কের জন্মদিন।

আর এদিনই পিলে চমকানো খবর দিলেন শাকিব। জানা গেল, যুক্তরাষ্ট্রের এক অভিনেত্রীকে নিয়ে নতুন সিনেমা শুরু করতে যাচ্ছেন ঢালিউড কিং খান। সিনেমার নাম দেওয়া হয়েছে ‘রাজকুমার’।

শাকিবের বিপরীতে কে এই যুক্তরাষ্ট্রের নায়িকা তা জানা যাবে সিনেমার মহরত অনুষ্ঠানে।

সোমবার শাকিবের জন্মদিন উপলক্ষ্যে নিউইয়র্কের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে এই মহরত।

সেখানেই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবেন সিনেমার পরিচালক হিমেল আশরাফ।

গণমাধ্যমকে এসব তথ্য দিয়েছেন ‘রাজকুমার’ সিনেমার অন্যতম প্রযোজক জাকারিয়া মাসুদ।

তিনি জানান, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সিনেমাটি বিশাল বাজেটে নির্মিত হবে। শুধু বাংলাদেশে নয়, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, ভারতসহ বহু দেশে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। যা বাংলাদেশের সিনেমার জন্য নতুন দ্বার খুলে দেবে। যুক্তরাষ্ট্রের একজন নায়িকা থাকছেন শাকিব খানের বিপরীতে। মহরতে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে।’

জানা গেছে, আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে ‘রাজকুমার’ সিনেমার শুটিং। হলিউডসহ সেখানকার বিখ্যাত কিছু স্থানে চিত্রায়িত হবে এটি।

এদিকে শাকিব খান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বসে জন্মদিন পালনে ছেলে জয়কে খুব মিস করবেন তিনি।

নতুন ছবি নিয়েও বেশ উচ্ছ্বসিত এ নায়ক।

তিনি বলেন, বড় আয়োজনেই এটির মহরত অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি পরিবার, দেশ ও সমাজের নানা চিত্র নিয়ে ছবির গল্প গড়ে উঠেছে। এটা বলা যায় আমার জন্মদিনের উপহার।

সম্পর্কিত খবর