শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

ব্যাংক পাড়ায় হরতালের প্রভাব নেই

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস দিবস হরতাল চলছে। তবে হরতালের তেমন কোনো প্রভাব নেই রাজধানীর মতিঝিল ব্যাংক পাড়ায়। অন্য দিনের মতোই এ এলাকায় যানবাহন চলাচল করছে। বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

সোমবার (২৮ মার্চ) সকাল ৯টায় মতিঝিল, কমলাপুর, ফকিরাপুল, দৈনিক বাংলা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ডিএমপির মতিঝিল এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম বজলুর র‌শিদ জানান, মতিঝিল এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত হরতাল সমর্থনে কোনো মিছিল, মিটিং বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক আছে।

হারুনুর রশিদ নামের এক ব্যাংক কর্মকর্তা জানান, হরতালের কথা শুনছি, কোনো সমস্যা হয়নি। আমি খিলগাঁও এলাকায় থেকে রিকশায় এসেছি। যানজটে পড়িনি, পিকেটিংও দেখিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস দিবস হরতাল সোমবার (২৮ মার্চ) সকাল ৬টায় শুরু হয়েছে। হরতাল সমর্থনে পল্টন এলাকাসহ রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল করেছে বাম জোট। তাদের অবস্থান কর্মসূচির কারণে পল্টন ও শাহবাগ মোড়সহ কিছু জায়গায় যান চলাচল বন্ধ রয়েছে।

সম্পর্কিত খবর