শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

হেরে গিয়েও শিল্পী সমিতিতে পদ পেলেন রিয়াজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সবশেষ নির্বাচনে হেরে গেলেও কার্যকরী পরিষদের সদস্য পদ পেয়েছেন চিত্রনায়ক রিয়াজ।

নির্বাচিত সদস্য চিত্রনায়িকা রোজিনা পদ ছেড়ে দেওয়ায় সুযোগটি পেয়েছেন রিয়াজ। রোজিনার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

২৬ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির মিটিংয়ে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রিয়াজকে নেওয়া হয়েছে।

কমিটির সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১০ ফেব্রুয়ারি শিল্পী সমিতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন রোজিনা। পরবর্তী সময়ে এটি তুলে নেওয়ার ঘোষণা দিলেও সেটি আর করেননি তিনি অভিনেত্রী। ফলে ২৬ মার্চ রিয়াজকে কার্যকরী পরিষদের সদস্য ঘোষণার আগে রোজিনার পদত্যাগপত্র গৃহীত হয়।

এ বিষয়ে সাইমন সাদিক বলেন, ‘আজকের মিটিংয়ে সভাপতিসহ কমিটির ১২ জন উপস্থিত ছিলাম আমরা। সর্বসম্মতিক্রমে রোজিনা আপার পদত্যাগপত্রটি গৃহীত হয়। মিটিংয়ে রিয়াজ ভাই উপস্থিত না থাকলেও তার অনুমতিক্রমে এটি আমরা করেছি। গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে কমিটি যে কাউকে ওই পদে আনতে পারেন। সে হিসেবে রিয়াজ ভাইকে নেওয়া হয়েছে।’

আগামী ৬ এপ্রিল সমিতির কার্যকরী পরিষদের পরবর্তী মিটিংয়ে রিয়াজের শপথের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারির নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করেন নায়ক রিয়াজ ও ডিএ তায়েব। মিশা-জায়েদ প্যানেল থেকে জয়ী হন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল ও খলনায়ক ডিপজল। তায়েব নির্বাচন বর্জন করেন।

সম্পর্কিত খবর