শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

দুই বছর পর ভারতে চালু আন্তর্জাতিক ফ্লাইট

প্রাণঘাতী করোনা মহামারির কারণে প্রায় দুই বছর পর বন্ধ থাকার পর রোববার থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভারত।

প্রথম পর্যায়ে ৪০ দেশে ৬০টি এয়ারলাইন্সকে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

ভারতের বেসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এক টুইটে বলেছেন, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে এবং করোনা শনাক্তের হার কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে ২৭ মার্চ থেকে আমরা আন্তর্জাতিক ভ্রমণ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।

ভারতজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ২০২০ সালের মার্চ মাসে দেশটির সরকার সব ধরনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করে।

২০২০ সালের মে মাস থেকে ফের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চালুর অনুমতি দেওয়া হলেও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিধিনিষেধ অব্যাহত ছিল।

এয়ার বাবল ব্যবস্থার মাধ্যমে ওই বছরের অক্টোবর মাস থেকে বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

৬৬২ দিনের মধ্যে শনিবার ভারতে দৈনিক কোভিড আক্রান্তে সংখ্যা ছিল সর্বনিম্ন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে, মোট শনাক্ত হয়েছে ৪ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৩০৮ জনের।

 

সম্পর্কিত খবর