শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

রাজধানীতে ‘গরিবের ডাক্তার’ বুলবুলকে

রাজধানীর শেওড়াপাড়া এলাকায় ছুরিকাঘাতে আহমেদ মাহি বুলবুল (৪০) নামে এক দন্তচিকিৎসক নিহত হয়েছেন। তিনি ‘গরিবের ডাক্তার’ হিসেবে রোগীদের কাছে পরিচিত।

শেওড়াপাড়ার মেট্রোরেল স্টেশন এলাকায় রোববার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। মিরপুর থানার ওসি মোস্তাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি টেলিফোনে বলেন, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বুলবুল নিহত হয়েছেন। নোয়াখালী যাওয়ার উদ্দেশে ভোরে শেওড়াপাড়ার বাসা থেকে বের হয়েছিলেন বুলবুল। তিনি তার সহকারীকে ফোন দিয়েছিলেন, তবে তিনি এসেছিলেন কিনা, সেটি এখনও জানতে পারিনি।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, বুলবুল আহমেদের ঊরুসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তার কাছে ১২ হাজার টাকা ও মোবাইল ছিল; তবে ঘাতক কিছুই নেয়নি।

বুলবুলকে উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। তবে তার আগেই রক্তক্ষরণে বুলবুল মারা যান। এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মগবাজারে রঙপুর ডেন্টাল নামে বুলবুলের একটি চেম্বার ছিল। সেখানে বহু গরিব রোগী স্বল্প খরচে চিকিৎসা পেয়ে আসছিলেন।

সম্পর্কিত খবর