শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

‘অভিযানের প্রথম পর্যায় প্রায় শেষ’, পরবর্তী পদক্ষেপ জানাল রাশিয়া

ইউক্রেনে মস্কোর ‘সামরিক অভিযানের’ প্রথম পর্যায় প্রায় শেষ হয়ে গেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়া এবার পূর্ব ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চলকে পুরোপুরি ‘মুক্ত’ করার দিকে মনোনিবেশ করবে বলেও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ সংবাদ সংস্থাগুলো দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা এখন ইউক্রেনের ডনবাসের লুহানস্ক অঞ্চলের ৯৩ শতাংশ এবং দোনেৎস্ক অঞ্চলের ৫৪ শতাংশ নিয়ন্ত্রণ করেছে।

তবে অভিযানের প্রথম পরযায় শেষ হলেও এখনই ইউক্রেনের অবরুদ্ধ শহরগুলোতে হামলা চালান বন্ধ করবে না এবং ইউক্রেনের আকাশসীমা বন্ধ করার কোনো চেষ্টা করা হলে রাশিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবে বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানান, ভ্লাদিমির পুতিনের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত রুশ বাহিনীর প্রতিরোধ অব্যাহত থাকবে।

 

সম্পর্কিত খবর