শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

দেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত করতে ব্যাংকের সহযোগিতা লাগবে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‌‘অর্থনীতিতে কেউ একমত হতে পারে না। তবুও আমরা সমন্বয় করছি। ২০৩০ এ দেশের মানুষকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত করার লক্ষ্যে ব্যাংকগুলোর সহযোগিতা লাগবে। সকলের সহযোগিতায় এদেশ উন্নত হবে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোনালী ব্যাংক লিমিটেডের সুবর্ণজয়ন্তী ও বার্ষিক সম্মেলন-২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের প্রথম অর্থ সচিব মতিউল ইসলাম, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন, ড. আতিউর রহমান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান।
অর্থমন্ত্রী বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই আমি ব্যাংকের ওপর নজর দেই এবং বিশ্বাস স্থাপন করি। ব্যাংকগুলোকে বলেছি, সরকারের অর্থ সহায়তা যাতে নিতে না হয়। সে বিশ্বাস তারা রেখেছে এবং আমি ঠকিনি। গত তিন বছরে শর্টফল ঘাটতি কাটাতে সরকারে ফান্ড থেকে অর্থ সহায়তা দেওয়া হয়নি। আগামীর উন্নয়নে আপনাদের সহযোগিতা আরও প্রয়োজন হবে।’

সম্পর্কিত খবর