শিরোনাম
icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা
down of head

তবুও মন গলল না যুক্তরাষ্ট্রের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বৃহস্পতিবার বিশেষ বৈঠকে বসে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো।

এই বৈঠকে ভার্চুয়ালি কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

তিনি ন্যাটো দেশগুলোর কাছে অনুরোধ করেন, তাদের যে সকল যুদ্ধবিমান ও ট্যাংক আছে তার মধ্যে মাত্র ১ ভাগ ইউক্রেনকে দিতে।

জেলেনস্কি আকুতির সুরে বলেন, আপনাদের কয়েক হাজার যুদ্ধবিমান আছে। কিন্তু আমরা এ বিমানগুলোর মধ্য থেকে একটিও পাইনি।

জেলেনস্কির এমন অসহায় অনুরোধের পরও যুক্তরাষ্ট্রের মন গলেনি। তারা ইউক্রেনে কোনো যুদ্ধ বিমান পাঠাবে না।

গণমাধ্যম সিএনএনকে একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধবিমান না পাঠানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তে তারা এখনো বহাল আছেন।

যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা আগেও জানিয়েছিলেন, তারা ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর বিরোধীতা করছেন কারণ যুদ্ধবিমান পাঠালে বিষয়টিকে পুতিন ভালোভাবে নেবেন না।

 

 

সম্পর্কিত খবর