শিরোনাম
icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

আমাকে কাজে লাগান, আমি কাজ করব: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, মানুষ দরজা খুলে ঘুমাতে চায়, শান্তিতে থাকতে চায়। মায়েরা তাদের ছেলেদের নিয়ে নিশ্চিত হতে চায়। কারো ছেলে বাইরে গিয়ে মাদকাসক্ত হবে না। আমরা সবাই এক হতে পারলে এটা সম্ভব। আমাকে কাজে লাগান, আমি কাজ করব।

বৃহস্পতিবার বিকালে ফতুল্লার কাশীপুর সার্বজনীন মিলন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আপনাদের কাছে সুযোগ চাই, আসুন আমরা সবাই মিলে সুন্দর সমাজ গড়ে তুলি। আগামীকাল বাঁচব কিনা জানি না, আসুন আজ থেকেই শুরু করি।

শামীম ওসমান বলেন, আমার মৃত্যুর পর যদি আপনাদের চোখে একটু পানি আসে, আমার জন্য আল্লাহর কাছে মাফ চান এটুকুই চাই। ক্ষমতায় থাকলে ফুল পাওয়া যায়, না থাকলে তা উল্টাতে সময় লাগে না। আমরা তিনপুরুষ ধরে রাজনীতি করি আমি তা জানি।

তিনি বলেন, আমি তো মানুষ, ফেরেশতা না; আমারও ভুল হতে পারে। আমি অন্যায়কে প্রশ্রয় দেই না, শক্তি প্রদর্শন করি না। আওয়ামী লীগের মধ্যে ভালো-খারাপ সব আছে। আগামী দিনের স্বপ্ন পূরণ করতে শেখ হাসিনাকে খুব দরকার। তার জন্য সবাই দোয়া করবেন। এতিম একজন মানুষ উনি। আমিও একজন এতিম মানুষ, আমার জন্যও দোয়া চাই।

কাশিপুর সার্বজনীন মিলন উৎসব কমিটির আহ্বায়ক ড. মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, পুলিশ সুপার মো. জাহিদুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লা বাদল প্রমুখ।

সম্পর্কিত খবর