শিরোনাম
icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস
down of head

প্রোটিয়া পেসার লুঙ্গির প্রতি ‘অভিনব ভালোবাসা’ বাংলাদেশি প্রবাসীদের

বুধবার সেঞ্চুরিয়নের ঐতিহাসিক জয়কে দারুণ উপভোগ করেছে দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিরা। টাইগারদের সমর্থনে লাল-সবুজের পতাকা নিয়ে, বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়ে হাজির হন অনেকেই।

গত দুই ম্যাচের মতো অঘোষিত ফাইনালেও সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে গ্যালারিতে উল্লেখযোগ্য পরিমাণে বাংলাদেশি প্রবাসীদের দেখা গেছে। আর এদিন দক্ষিণ আফ্রিকার পেসার এনগিদি লুঙ্গিকে ভালোবাসা জানাতে অভিনব উপায় অবলম্বন করেছেন কিছু বাংলাদেশি তরুণ।

এদিন মাঠে প্ল্যাকার্ড নিয়ে হাজির হন কয়েকজন বাংলাদেশি। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল – উই লাভ লুঙ্গি। সাথে লুঙ্গি এনগিদির ছবি। প্ল্যাকার্ড নিয়ে আসা যুবকদের সবার পরনে ছিল বাংলাদেশের ট্রাডিশনাল পরিধেয় বস্ত্র লুঙ্গি আর পায়ে কেটস। তাদের গায়ে জড়ানো ছিল বাংলাদেশের জার্সি। এসব প্রবাসী তরুণের হাতে ছিল লাল-সবুজের পতাকা।

এসব তরুণ হয়তো বোঝাতে চেয়েছেন, পরিধেয় লুঙ্গি বাংলাদেশে যেমন জনপ্রিয় ও সবার পছন্দের, তেমনই দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি তাদের প্রিয়।

মাঠে তরুণদের লুঙ্গি পরে আসার বিষয়টি টিভি ক্যামেরাম্যানের দৃষ্টি এড়ায়নি। যা দেখে জিম্বাবুয়ের সাবেক তারকা ও ম্যাচের ধারাভাষ্যকার পমি এমবাঙ্গা বিস্মিত হন। বিশেষ করে প্ল্যাকার্ডটি তাকে অভিভূত করে। তিনি জানান, বাংলাদেশের মানুষেরা কেন লুঙ্গিকে ভালোবাসে তার একটা কারণ এটাই।

বাংলাদেশি সমর্থকদের কাছ থেকে এমন অভিনব ভালোবাসা পাওয়ার দিনে এনগিদি লুঙ্গি অবশ্য জ্বলে উঠতে পারেননি। এদিন ৫ ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন লুঙ্গি। ব্যাট হাতে ১৪ বল খেলে সাকিব আল হাসানের বলে আউট হয়ে ফেরেন শূন্য রানে।

মাঠের পারফরম্যান্স যাই হোক, তার প্রতি বাংলাদেশি তরুণদের এমন ভালোবাসার প্ল্যাকার্ড তিনি দেখেছেন কিনা তা নিশ্চিত করা যায়নি।

বুধবারের ম্যাচে ৯ উইকেটের বিশাল জয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের ৩৫ রানে ৫ উইকেটে মাত্র ১৫৪ রানে ধসে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। বাংলাদেশ উদ্বোধনী জুটিতেই তুলে ফেলে ১২৭ রান। শেষ মুহূর্তে লিটন দাস (৪৮) আউট না হলে ১০ উইকেটেই জয় আসত। তামিম অপরাজিত থাকেন ৮২ বলে ৮৭* রানে।

সম্পর্কিত খবর