শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

জমকালো আয়োজনে শেষ হলো জুয়েলারি এক্সপো

আলো ঝলমলে রাতে শেষ হলো বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো ২০২২’। হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ১, ২ ও ৩ নম্বর হলে ১৭ মার্চ বসেছিল তিন দিনের এই প্রদর্শনী। শনিবার ছিল শেষ দিন। শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন’-এর সভাপতি সায়েম সোবহান আনভীর।

রাত ৮টা ৩০ মিনিটে কনভেনশন সিটির ২ নম্বর হলে শুরু হয় গ্ল্যামারস ফ্যাশন শো। ঘণ্টাব্যাপী এই শোতে অংশ নেন দেশসেরা র‍্যাম্প মডেলরা। বহুরং আলো ঝলমলে মঞ্চে একের পর এক পরিবেশনা মুগ্ধ করে রাখে উপস্থিত দর্শকদের। ‘মায়াবন বিহারিনী হরিণী’ রবীন্দ্রসংগীতের পাশাপাশি ‘কিছু কিছু কথা’ গানে মডেলরা যেমন পারফর্ম করেছেন, তেমনি পারফর্ম করেছেন আবহ সংগীতের সঙ্গেও।

এরপর ‘বেস্ট স্টল’ হিসেবে সেরা পাঁচটি স্টলকে পুরস্কৃত করা হয়। ‘বেস্ট স্টল’ হিসেবে প্রথম হয়েছে আমিন জুয়েলার্স। সেরা পাঁচ স্টলের পুরস্কার শেষে শুরু হয় মেলায় উপস্থিত সাধারণ মানুষদের কুপন নিয়ে কাঙ্ক্ষিত র‍্যাফেল ড্র। র‍্যাফেল ড্রতে তৃতীয় পুরস্কার পেয়েছেন ১০ জন ভাগ্যবান ব্যক্তি। তাদের প্রত্যেকে পেয়েছেন এক লাখ টাকা করে পুরস্কার। বিজয়ী ১০ জনের কুপন নম্বর যথাক্রমে—০৩৫৫১, ০০৪৭৮, ০৪০৪৩, ০৩০৯৯, ০৪৭৮৪, ০১১০৭, ০৪২৮৭, ০৩৫০৭, ০২০৭১ ও ০০৯২৫।

দ্বিতীয় পুরস্কারের জন্য কুপন তুলতে মঞ্চে আহ্বান করা হয় ‘বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন’- এর সভাপতি সায়েম সোবহান আনভীরকে। তিনি মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় তুমুল করতালি। র‍্যাফেল ড্রতে দ্বিতীয় পুরস্কার পাওয়া ভাগ্যবান ব্যক্তি পেয়েছেন পাঁচ লাখ টাকা। ভারতের তরুণ পোদ্দার পেয়েছেন এই পুরস্কার। আর প্রথম পুরস্কার বিজয়ী আব্দুল কুদ্দুস জিতেছেন ১০ লাখ টাকা। তার কুপন নম্বর ০৩৭৯২। কুদ্দুসের নামটি যখন ঘোষণা করা হয় তখন তিনি উপস্থিত ছিলেন না। উপস্থাপিকা তৌহিদা শ্রাবণ্য তার মোবাইল নম্বরটি নিয়ে সরাসরি কল করেন। রাত তখন সাড়ে ১১টা। কুদ্দুস ফোনটি রিসিভ করে যখন শোনেন ১০ লাখ টাকা পুরস্কার জিতেছেন, কিছু সময় স্তব্ধ হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত নিকুঞ্জর বাসিন্দা কুদ্দুস রাত ১২টায় কনভেনশন হলে উপস্থিত হয়ে পুরস্কারটি গ্রহণ করেন। রাতে ডিনার শেষে গান পরিবেশন করতে মঞ্চে ওঠে ফুয়াদ আল মুক্তাদিরের ব্যান্ড ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’।

সম্পর্কিত খবর