শিরোনাম
icon সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল icon এলএনজি চালু, বাড়ল গ্যাস সরবরাহ icon ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত icon ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি icon ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নারীরাও অপরিহার্য: শামা ওবায়েদ icon হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ icon প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫ icon ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী icon সবজির বাজারে স্বস্তি, চড়া মাছ-মাংস icon ডিএসইর বাজার মূলধনে বড় পতন icon ব্যাডটাচের অভিযোগে আলোচনায় প্রভা icon ফলের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই ক্রেতাদের icon জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬
down of head

শাহাবুদ্দিন আহমেদ বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। এখন থেকে ৫০ বছর, ১০০ বছর পরেও বিচারপ্রার্থী জনগণ তার রায়ের বেনিফিট (সুফল) পাবেন।

আজ সকালে জাতীয় ঈদগাহ ময়দানে সাহাবুদ্দীন আহমদের জানাজা শুরুর আগে প্রধান বিচারপতি এসব কথা বলেন তিনি।

সকাল ১০টার দিকে শাহাবুদ্দিন আহমদের মরদেহবাহী গাড়িটি সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে পৌঁছে। ১০টা ২০ মিনিটে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস (কাজল)।
প্রধান বিচারপতি বলেন, ‘শাহাবুদ্দিন আহমদ আমাদের মাঝে বেঁচে থাকবেন তার দেয়া রায়ের মাধ্যমে। অষ্টম সংশোধনী মামলা, কখন স্যুট গ্রহণযোগ্য হবে বা হবে না; এই জাতি সুনির্দিষ্টভাবে বিচারাঙ্গনের সবাই সারা জীবন মনে রাখবে। এখন থেকে ৫০ বছর, ১০০ বছর পরেও বিচারপ্রার্থী জনগণ উনার রায়ের বেনিফিট (সুফল) পাবেন।’

জানাজার আগে শাহাবুদ্দিন আহমদের ছেলে সোহেল আহমদ বলেন, ‘ব্যক্তিগত জীবনে তিনি মনে-প্রাণে বিচারক ছিলেন। তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সন্তান, তার অধীনস্থ কর্মচারীদের ও সবার সঙ্গে যে ব্যবহার করতেন তাতে মনে হয়েছে মনেপ্রাণেই তিনি একজন বিচারক ছিলেন। সবার সঙ্গে সমান ব্যবহার করতেন তিনি।’

এদিকে, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদের মৃত্যুতে আজ রবিবার সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ রয়েছে।

প্রধান বিচারপতির আদেশক্রমে শনিবার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল বজলুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০ মার্চ কোর্টের উভয় বিভাগের অবকাশকালীন বেঞ্চের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সুপ্রিম কোর্টের উভয় বিভাগের ২০ তারিখের কজলিস্টে উল্লিখিত মামলাসমূহ আগামীকাল ২১ তারিখ শুনানির জন্য গ্রহণ করা হবে।’

সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার নিজ বাড়ি নেত্রকোনা এবং জাতীয় ঈদগাহে জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন আজ সম্পন্ন হয়েছে। সূত্র: বাসস

সম্পর্কিত খবর