শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

সাহাবুদ্দীন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এক শোকবার্তায় সাহাবুদ্দীন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

আরেক শোকবার্তায় প্রধানমন্ত্রী সাহাবুদ্দীন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি। তার বয়স হয়েছিল ৯২ বছর।

বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। চলতি ফেব্রুয়ারি মাসে দিকে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি সিএমএইচের চিকিৎসকরা জানিয়েছিলেন, সপ্তাহখানেক আগে সাহাবুদ্দীন আহমেদকে সিএমএইচে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তিনি।

সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ ১৯৯০ সালে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে ফের রাষ্ট্রপতি করা হয়।

সম্পর্কিত খবর