বাণিজ্য মন্ত্রণালয় ও ব্রিটিশ হাইকমিশনের উদ্যোগে এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস প্রদান
দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড বাংলাদেশ নয়জন বিজয়ীকে ‘দ্বিতীয় এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ প্রদান করেছে। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের যৌথ উদ্যোগে এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, এইচএসবিসির (সাউথ ও সাউথ ইস্ট এশিয়া) হেড অব কমার্শিয়াল ব্যাংকিং অ্যামান্ডা মারফি, এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান ও এইচএসবিসি বাংলাদেশের কান্ট্রি হেড অব হোলসেল ব্যাংকিং কেভিন গ্রিন। এ সময় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


