শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

ইউক্রেনের নতুন দুটি শহরে হামলা রুশ সেনাদের

ইউক্রেনের নতুন দুই শহরে হামলা করেছে রুশ সেনাবাহিনী। আধা ঘণ্টার ব্যবধানে লুতস্ক ও দিনিপ্রো শহরে এই হামলা চালানো হয়।

বৃহস্পতিবার ইউক্রেনের টেলিভিশন ও সংবাদপত্র এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের লুতস্ক ও দিনিপ্রো শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহর দুটি দিনিপার নদীর তীরে অবস্থিত। এর আগে শহর দুটিতে হামলা হয়নি। এ অঞ্চলকে মধ্য-পূর্ব ইউক্রেনের প্রধান দূর্গ মনে করা হয়।

এই শহর দুটিতে বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের আরও কয়েকটি শহরে বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস নতুন একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে রাশিয়ার দীর্ঘ সেনাবহর ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে নতুন করে অবস্থান নিয়েছে।

বৃহস্পতিবার একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় কিয়েভের কাছাকাছি তিন মাইল সরে গেছে। যেকোনো সময় রুশ সেনারা কিয়েভে হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করছে ইউক্রেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

 

সম্পর্কিত খবর