শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার প্রশ্নে যা বললেন সাইমন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা হয় গত ২৯ জানুয়ারি। প্রায় দেড় মাস অতিবাহিত হয়ে গেলেও সমিতির সাধারণ সম্পাদক পদটি নিয়ে সুরাহা হয়নি এখনও।

সম্পাদকের চেয়ার রীতিমতো যুদ্ধ চলছে জায়েদ খান ও নিপুণ আক্তারের মধ্যে। বিষয়টি নিয়ে তাদের আইনি লড়াইয়ের সমাধান এখন আদালতের হাতে, যা সুরাহা হতে এখনো চার সপ্তাহ সময় লাগবে।

সেই পর্যন্ত সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার কথা বলছেন অনেকেই। সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনও সাইমনের বিষয়ে আগ্রহী।

কিন্তু সাধারণ সম্পাদকের দায়িত্ব নিতে তেমন একটা আগ্রহী নন ‘পোড়ামন’ খ্যাত অভিনেতা।

আদালতের রায়ের জন্য প্রতীক্ষা করতে চান তিনি।

এ বিষয়ে গণমাধ্যমকে সাইমন বলেছেন, ‘এমন পরিস্থিতিতে হয়তো সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার জন্য আমাকে দায়িত্বটি নিতে বলেছেন কাঞ্চন ভাই। তিনি সিনিয়র অভিনেতা, কিংবদন্তিতুল্য। তিনি আমাকে অত্যন্ত ভালোবাসেন, অনেক স্নেহ করেন। তাই এমনটি চান তিনি। তবে আমি আমি সহ-সাধারণ সম্পাদক হয়েই থাকতে চাই। কাঞ্চন ভাইকে বিনয়ের সঙ্গে বলেছি, এই মুহূর্তে এত বড় দায়িত্ব কাঁধে নিতে চাই না। তা ছাড়া আদালতের রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল। আশা করছি, নিপুণ আপারই জয় হবে। তিনিই চেয়ারটিতে বসবেন। ’

তবে সমিতির স্বার্থে যে কোনো দায়িত্ব দেওয়া হলে তা পালনে পিছপা হবেন না বলে জানিয়েছেন এ অভিনেতা।

উল্লেখ্য, ৭ মার্চের রাতে এক সংবাদ সম্মেলনে সভাপতি ইলিয়াস কাঞ্চন জানান, শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত সাইমন সাদিক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন।

আগামী বৈঠকে বিষয়টি উত্থাপন করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে; আদালতের রায়ে জায়েদ খান কিংবা নিপুণ আক্তারের মধ্যে কেউ দায়িত্ব পাওয়া পর্যন্ত সাইমন এ দায়িত্বে থাকতে পারেন বলে ধারণা দেন ইলিয়াস কাঞ্চন।

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

গত ৬ মার্চ আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালতে এ আদেশ দেন।

সম্পর্কিত খবর