শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আজ

তুরস্কে আজ আলোচনায় অংশ নিচ্ছেন রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনে রুশ হামলার পর এটিই হবে উভয়পক্ষের মধ্যে সর্বোচ্চপর্যায়ের বৈঠক।

তুরস্কের আনতালিয়া শহরে বৃহস্পতিবার উভয়পক্ষের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। খবর- রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রুশ ইউক্রেন আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। তিনি আশা করছেন, এ আলোচনার মধ্য দিয়ে রক্তক্ষয়ী এ সংকট মোকাবিলা সম্ভব হবে। এ ছাড়া এটি অস্ত্রবিরতিতেও সহায়ক হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তবে বিশ্লেষকদের আশংকা আনতালিয়ায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার মধ্যে অনুষ্ঠেয় এ আলোচনা থেকে ইতিবাচক ফল আসার সম্ভাবনা খুবই কম।

এর আগে উভয়পক্ষের মধ্যে বেলারুশে একাধিক বৈঠক হয়েছে। তবে সেসব বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অংশ নিলেও রাশিয়ার মন্ত্রী পর্যায়ের কেউ অংশ নেননি।

আনতালিয়ার এ বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুও অংশ নিচ্ছেন। ন্যাটো সদস্য তুরস্কের রাশিয়া ও ইউক্রেন উভয়ের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে।

এদিকে তুরস্কে অনুষ্ঠেয় এ আলোচনা নিয়ে আশাবাদী মধ্যস্থতার ভূমিকা রাখা আরেক পক্ষ ইসরাইল। ইসরাইলের কর্মকর্তারা বলেছেন, রাশিয়া ও ইউক্রেন উভয়ের অবস্থান আগের চেয়ে নমনীয় হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে শুধু ডনবাস অঞ্চলকে নিরস্ত্রীকরণের কথা বলা হচ্ছে।

সম্পর্কিত খবর