নাটোরে এক গরুর পাঁচ পা, ২ লেজ!

নাটোরে এক গরুর পাঁচ পা ও দুই লেজ দেখতে ভিড় করছে উৎসুক মানুষ।

জানা যায়, নাটোর সদর উপজেলার ডাল সড়কের ডিম ল্যান্ড ক্যাটেল ফার্মের মালিক কেতাব আলী গরুটি আড়াই লাখ টাকা দিয়ে ক্রয় করে তার ফার্মে নিয়ে আসেন। গরুটির পঞ্চম পা পেটের সঙ্গে ঝুলতে দেখা যাচ্ছে। দ্বিতীয় লেজও খুব ছোট আকারের।

গরুর মালিক কেতাব আলী জানান, তার দীর্ঘ দিনের ইচ্ছে ছিল ব্যতিক্রমী কোনো গরু পেলে তিনি তার খামারে পালন করবেন। সে ইচ্ছা থেকে তিনি বিভিন্ন স্থানে গরুর খোঁজ করতেন। এরই একপর্যায়ে তিনি সাতক্ষীরার ভারতীয় সীমান্তে এমন গরুর সন্ধান পান।

পরে তিনি সেখানে গিয়ে আড়াই লাখ টাকা দিয়ে গরুটি কিনে আনেন। এখন বিভিন্ন স্থান থেকে গরুটিকে এক নজর দেখার জন্য মানুষ ভিড় করছে।

সম্পর্কিত খবর