শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

ভোজ্যতেলে ভ্যাট প্রত্যাহারের আহ্বান এফবিসিসিআইয়ের

ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে প্রতিবেশী দেশ ভারত তিনবার শুল্ক ও ভ্যাট সমন্বয় করেছে। বাংলাদেশেও ভ্যাট প্রত্যাহার করা উচিত বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

গতকাল দুপুরে এফবিসিসিআই আয়োজিত ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় আগামী তিন মাসের জন্য নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত সভায় মো. জসিম উদ্দিন বলেন, তেলের ঘাটতি না থাকার পরও সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি অস্বাভাবিক। গুটি কয়েক অসাধু ব্যবসায়ী পুরো ব্যবসায়ী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

অসৎ ব্যবসায়ীদের সতর্ক করে সভাপতি বলেন, এফবিসিসিআই এসব ব্যবসায়ীর দায় নেবে না।

মতবিনিময় সভায় তিনি ব্যবসায়ীদের তেল মজুদ না করতে ও সরকার নির্ধারিত দামে তেল বিক্রি এবং মিলমালিকদের সরবরাহ ঠিক রাখার আহ্বান জানান।

বাজার নিয়ন্ত্রণে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে একটি মনিটরিং সেল গঠনের ঘোষণা দেন সভাপতি মো. জসিম উদ্দিন। একই সঙ্গে বাজার কমিটিগুলোকে তদারকি কার্যক্রম জোরদার করার প্রতি জোর দেন।

এ সময় খোলা তেল বিক্রি বন্ধ ও আমদানীকৃত অপরিশোধিত তেল বন্ডের মাধ্যমে ছাড় করার পদ্ধতি চালুর পক্ষে মত দেন এফবিসিসিআই সভাপতি।

এর আগে মেঘনা গ্রুপের সিনিয়র এজিএম তাসলিম শাহরিয়ার জানান, এক বছরে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে ৬১ শতাংশ। একই সময়ে দেশের বাজারে মূল্যবৃদ্ধির হার ২১ শতাংশ।

সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা জানান, মিলমালিকদের পক্ষ থেকে বাজারে সরবরাহে কোনো ঘাটতি নেই। প্রতিদিন দুই হাজার থেকে আড়াই হাজার টন তেল সিটি গ্রুপের কারখানা থেকে সরবরাহ করা হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে কোরবানি পর্যন্ত ভোজ্যতেলের ওপর ভ্যাট প্রত্যাহারের আহ্বান করেন তিনি।

এস. আলম গ্রুপের সিনিয়র মহাব্যবস্থাপক কাজী সালাহউদ্দিন আহাম্মদও এনবিআরকে ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানান।

একই দাবি জানিয়ে টিকে গ্রুপের পরিচালক শফিউল তাছলিম জানান, প্রতি লিটার সয়াবিন তেলে সরকার ২৫-২৭ টাকার রাজস্ব পায়। বর্তমান সময়ে এ রাজস্ব ছাড় দিলে রমজান পর্যন্ত তেলের বাজারে কোনো সংকট থাকবে না।

পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. গোলাম মাওলা মিলমালিকদের প্রতি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান করেন। তিনি বলেন, মিলগেটে অপেক্ষার জন্য একেকটি ট্রাক বাবদ দৈনিক ৫ হাজার টাকা ড্যামারেজ দিতে হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন প্রতি ১৫ দিনে একবার তেলের দাম নির্ধারণের পরামর্শ দেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মো. হাবীব উল্লাহ ডন, পরিচালক রেজাউল করিম রেজনু, হারুন অর রশীদ, আবু হোসাইন ভুঁইয়া (রানু), মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বশির উদ্দিনসহ অন্যরা।

সম্পর্কিত খবর