শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

এখন আর অনুরোধের ঢেঁকি গিলছি না: মৌসুমী হামিদ

টিভি নাটকের পাশাপাশি নিয়মিত সিনেমাতেও অভিনয় করছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। সম্প্রতি এ অভিনেত্রী শেষ করেছেন নির্মাতা হৃদী হকের একটি সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’র শুটিং। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত একটি ওয়েব সিরিজ। এদিকে এ বছর এসে অভিনয়ের ক্ষেত্রে বেশকিছু বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। এই সময়ে আপনার অভিনয়ের ব্যস্ততা কেমন? মৌসুমী হামিদ বলেন, অভিনয়ের ব্যস্ততাতো রয়েছেই। পাশাপাশি ব্যবসায় মনোযোগী হচ্ছি। এ কারণে গত দু’মাস অভিনয়ে তেমন সময় দেয়া হয়নি। এখন আর আগের মতো সব ধরনের কাজ করছি না।

ভালো গল্প, গুরুত্বপূর্ণ চরিত্র না হলে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। অবশ্য আগেও আমি অল্প কিছু মানসম্মত নাটকে কাজ করতাম। তবে এখন আর অনুরোধের ঢেঁকি গিলছি না। হঠাৎ ব্যবসার দিকে ঝুঁকছেন কেন? এ অভিনেত্রী বলেন, হঠাৎ না, আমি বছর খানেক আগেই যাতায়াত নামের একটি স্টার্টআপ চালু করেছি। যাতায়াত নিয়ে আমার বড় একটি স্বপ্ন আছে। এছাড়া অ্যাডর্টাইসমেন্ট ভিত্তিক আরও একটি ব্যবসা নিয়ে কাজ করছি। আশা রাখি এখানেও ভালো একটা কিছু করতে পারবো। আর অভিনয়? উত্তরে তিনি বলেন, হৃদী হকের ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমার শুটিং-ডাবিং শেষ করেছি। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমাটি হৃদী হক খুব যত্ন নিয়ে নির্মাণ করেছেন। গুণী এই অভিনেত্রী ও নির্মাতা সিনেমাটিতে শিল্পীদের সবদিক থেকে খুব যত্ন নিয়েছেন। টিভি, সিনেমা ও ওয়েব সিরিজ তিন মাধ্যমেই কাজ করছেন।

প্রাধান্য দিচ্ছেন কোন মাধ্যমটিকে? মৌসুমীর উত্তর- আমি একজন অভিনেত্রী। আমার প্রধান কাজই হলো অভিনয় করা। এখানে মাধ্যম মুখ্য নয়। ভালো অভিনয় জানলে মাধ্যম কোনো বিষয় নয়। সব মাধ্যমই আমার কাছে গুরুত্বপূর্ণ। খুব শিগগির ‘কল্প’ শিরোনামে ওয়েব সিরিজে আমাকে দেখা যাবে। এটি নির্মাণ করেছেন আনিস সিকদার। ইদানীং ছোট পর্দায় আপনার উপস্থিতি কম কেন? মৌসুমী বলেন, এটা সত্যি ছোট পর্দায় এখন ভিউনির্ভর শিল্পীদের নিয়ে কাজ করা হয়। যার কারণে নির্মাতারা তাদের নিয়েই কাজ করতে আগ্রহী। আমি অল্প কাজ করছি। কিন্তু গল্পনির্ভর নাটকেই কাজ করছি।

সম্পর্কিত খবর